Skip to content

ফেসবুকে ভেরিফায়েড চিত্রনায়িকা বুবলী

বিনোদন ডেস্ক ॥

ঢাকাই ছবির হালের ব্যস্ততম চিত্রনায়িকা শবনম বুবলী। চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হয়ে রাজকীয়ভাবে চিত্রপাড়ায় অভিষেক ঘটে বসগিরিখ্যাত এ নায়িকার।

সম্প্রতি বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বীকৃতি পেলেন ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকা। গতকাল (২৯ মার্চ, বৃহস্পতিবার) নাগাদ তার অফিশিয়াল ফ্যানপেজটি ভেরিফায়েড হয়েছে। এখন বুবলীর অফিশিয়াল পেজে তার নামের পাশে নীল টিক চিহ্নটি দেখা যাচ্ছে।

অফিশিয়াল পেজ ভেরিফায়েড হওয়ায় বেশ উচ্ছ্বসিত বুবলী জানান, ‘এত অল্প সময়ের মধ্যে দর্শকরা আমাকে এত আপন করে নিয়েছেন আর ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি অভিভূত। দর্শকদের জন্যই ভালো ভালো কাজের অনুপ্রেরণা পাই আমি। এ জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি তারা সবসময় এভাবেই আমাকে ভালোবাসবেন।’

বুবলীর অফিশিয়াল পেজটিতে বর্তমানে অনুসারী রয়েছে ২ লাখ ৪৩ হাজারেরও বেশি। পেজের মাধ্যমে তিনি তার ভক্তদের সঙ্গে নিয়মিত সংযুক্ত থাকেন এবং কাজের প্রয়োজনীয় আপডেট জানান।

২০১৬ সালে ‘বসগিরি’ ছবি দিয়ে অভিষেক ঘটে বুবলীর। এরপর ‘শুটার’ ‘রংবাজ’ ও ‘অহংকার’ মোট চারটি ছবিতেই তার নায়ক ছিলেন চিত্রনায়ক শাকিব খান। চারটি ছবি দিয়েই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পান বুবলী। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’।

এছাড়াও বর্তমানে তিনি শুটিং করছেন ‘সুপার হিরো’ ছবির। সবগুলো ছবিতেই তার বিপরীতে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫