Skip to content

‘খালেদা জিয়ার চিকিৎসার নামে প্রহসন চলছে’

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার নামে প্রহসন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী চিকিৎসকরা।

সোমবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।

এ সময় সাধারণ টেস্ট দিয়ে বেগম জিয়ার সমস্যার সমাধান সম্ভব না বলেও দাবি করেন তারা।

তারা বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘকালের রোগ ও উপাত্ত তাদের জানা নেই। বর্তমানে তার রোগ বেড়েছে, এক্ষেত্রে তার পুরনো রোগের তথ্য-উপাত্ত অপরিসীম। চিকিৎসকরা প্রাথমিকভাবে মামুলি কিছু রক্ত পরীক্ষা ও এক্সরের পরামর্শ দেন।

তারা আরও বলেন, জনসাধারণ চিকিৎসক না হওয়ার পরও এটা জানেন যে, তাদের দেয়া এসব পরীক্ষা দিয়ে কোনোভাবেই বেগম খালেদা জিয়ার রোগ নির্ণয় করা যাবে না। সিটিস্ক্যান ও এমআরআই এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। সূত্র: সময় টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫