Skip to content

রোহিঙ্গা গণহত্যা, ৭ মিয়ানমার সেনার ১০ বছর করে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক ॥

ঢাকা: রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর সাত সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) মিয়ানমার সেনাবাহিনীর একটি বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ‘হত্যায় অংশগ্রহণ ও সহায়তা’র অভিযোগে ওই সাত সেনাসদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।

গত বছর দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগ ওঠে আন্তর্জাতিক মহলে। চলতি বছরের শুরুতে সেনাবাহিনী এ অভিযোগের সত্যতা স্বীকার করে। এ গণহত্যায় অংশগ্রহণ ও সহযোগিতা করার অভিযোগে সামরিক আদালতটি এ রায় ঘোষণা করেন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কারাদণ্ডপ্রাপ্ত সেনা সদস্যদের চারজন অফিসার এবং বাকি তিনজন নন-অফিসার। রাখাইন রাজ্যের ইন-দিন গ্রামে গণহত্যার পেছনে তারা সম্পৃক্ত ছিলেন। তাদের সবাইকে সেনাবাহিনী থেকে প্রত্যাহার করা হয়েছে।

এ গণহত্যার বিষয়টি প্রথ খোলাসা করেন লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের দুই জন সাংবাদিক। যদিও তাদেরকে গ্রেফতার করে এখনও বন্দি করে রেখেছে মিয়ানমার সরকার।

বুধবার (১১ এপ্রিল) তাদের দুজনের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নেওয়ার আবেদন নাকোচ করে দেন মিয়ানমারের একটি আদালত।

এদিকে, মিয়ানমারের সেনাবাহিনীর চালানো গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন থেকে বাঁচতে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

প্রথম থেকেই মিয়ানমার সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করে বলছিল, তারা রোহিঙ্গা জঙ্গিদের ওপর অভিযান চালাচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫