Skip to content

দুই সিটিতে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ। ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ অধিকাংশ দল প্রার্থী চূড়ান্ত করেছে।

খুলনায় আওয়ামী লীগে নৌকা প্রতীকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন তালুকদার আব্দুল খালেক ও গাজীপুরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আর গাজীপুরে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন হাসানউদ্দিন সরকার ও খুলনায় নজরুল ইসলাম মঞ্জু।

গাজীপুরে এম এ মান্নান এবং খুলনায় মনিরুজ্জামান মনি ২০১৩ সালের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে মেয়র নির্বাচন হয়েছিলেন। বর্তমানে এখনও তারা মেয়রের দায়িত্বে রয়েছেন।

১৫ মে ভোটের দিন রেখে দুই সিটির যে তফসিল নির্বাচন কমিশন দিয়েছে, সেখানে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল ঠিক করে দেয়া হয়।

৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটার আছেন ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। আর খুলনা সিটির ৩১টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল গাজীপুর সিটি কর্পোরেশনে এবং খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫