Skip to content

গাজীপুর সিটিতে সেনা মোতায়েন হবে না: ইসি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন হবে। দুই সিটিতেই সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিলো বিএনপি।

ইসি সচিব ব্রিফিংয়ে বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন ওই এলাকার সব শিল্প কারখানা বন্ধ থাকবে। আর সেখানে কোনো সেনা মোতায়েন হবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫