আকরাম হোসেন রিপন
গাজীপুর: কাপাসিয়ায় চালু হয়েছে সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য সেবা স্মার্ট কার্ড তাই একজন গর্ভবতী মা’ও স্বাস্থ্যসেবার বাইরে থাকবে না। উপজেলার কোন গর্ভবতী মা’কে আর বিনা চিকিৎসায় মারা যেতে হবে না। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এখন হাতের মুঠোয়। শুধুমাত্র একটি এসএমএস (ক্ষুদে বার্তা) দিলেই ঘরের দরজায় পৌঁছে যাবে উপজেলা পরিবার কল্যান সহকারী (এফডব্লিওএ) সেবা কর্মীরা। ইতোমধ্যে কাপাসিয়ার সকল গর্ভবতী মায়েদের কাছে পৌছে গেছে স্বাস্থ্য সেবা কার্ড । এই কার্ডে আওতায় এসেছেন উপজেলার ১৯৮৬ জন গর্ভবতী মা। কার্ড পেয়ে সকলেই খুশি, ফেলেছেন স্বস্থির নিশ^াশ।
উপজেলার সিংহশ্রী ইউনিয়নে রবিবার সকালে সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য স্মার্ট (এমসিএইচ) সার্ভিস কার্ড বিতরণ অনুষ্ঠানে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, আজ সিংহশ্রী ইউনিয়নের কার্ড বিতরণের মধ্যে দিয়ে উপজেলার সকল ইউনিয়ন স্মার্ট কার্ডের আওতায় এসেছে। এ প্রক্রযি়া চলমান থাকবে। বর্তমানে মোট গর্ভবতী মায়ের সংখ্যা ১৯৮৬ জন। সম্প্রতি শুধুমাত্র গর্ভবতী মায়েদের জন্য উপজেলায় একটি এ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। গর্ভবতী মায়েরা কেউ ভীত হবেন না, এসএমএস দেয়া মাত্রই আপনারা স্বাস্থ্যসেবা পাবেন। আমাদের সেবা সেন্টার ২৪ ঘন্টাই খোলা আছে। তিনি আরো বলেন, সেবা নিতে কোন সমস্যা হলে কার্ডের পিছনে আমার মোবাইল নাম্বার দেয়া আছে আপনারা ফোন করবেন তাৎক্ষনিক আমার নিয়োজিত ব্যক্তি অথবা আমি নিজে এসে আপনাদের পাশে দাঁড়াবো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জান আসাদ, সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আলামিন, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সফিকুল ইসলাম কাইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিলন প্রমুখ।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা পরিবার পরিকল্পনাধীন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক অবহিত করণ কর্মশালা এবং সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য সেবা স্মার্ট কার্ড অগ্রগতি ও অবহিত করণ প্রকল্পের উদ্বোধণ করেছিলেন।
কাপাসিয়ায় ১৯৮৬ জন গর্ভবতী পেল মা ও শিশু স্বাস্থ্যসেবা স্মার্ট কার্ড
আপডেট :May 13, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
