Skip to content

কালীগঞ্জে বজ্রপাতে নিহত স্বপনের পরিবারকে অনুদান প্রদান

মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: ধান কাটার সময় বজ্রপাতে গত মঙ্গলবার স্বপন চন্দ্র বিশ^াসের মৃত্যুতে জেলা প্রশাসকের পক্ষ থেকে তার পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করেছেন ইউএনও । গতকাল বুধবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে নিহত স্বপনের শ^শুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর নিকট জেলা প্রশাসকের ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু.মুশফিকুর রহমান। নিহত স্বপন চন্দ্র বিশ^াস নরসিংদীর সুশীল চন্দ্র বিশ^াাসের ছেলে। সে পরিবার নিয়ে তার শ^শুর ললিত ম-লের বাড়িতে বসবাস করতো। গত মঙ্গলবার বিকেলে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের বিলে ধান কাটতে গেলে বজ্রপাতে সে সেখানে নিতহ হয়। সে দিনমজুর হিসেবে এলাকায় কাজকর্ম করতো। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিহতের সংবাদ পেয়ে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান হুমায়ুন কবির নিহত পরিবারকে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। সেই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মেম্বার মো. নাজমুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫