Skip to content

আসছে ঈদে মমতাজের ‘বাপের বড় পোলা’

বিনোদন ডেস্ক ॥
‘বাপের বড় পোলা’ কেমন হয়? এবার গানে গানে সে কথাই বলবেন পপসম্রাজ্ঞী মমতাজ। তার নতুন গানের নাম ‘বাপের বড় পোলা’। ঈদুল ফিতর উপলক্ষে এটি মুক্তি পাবে। সোমেশ্বর অলির কথায় বেলাল খানের সুরে তুহিন আল আমিন ও মার্শেলের সংগীতায়োজনে মজার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ। গানটির কিছু অংশে থাকছে বেলাল খানের কণ্ঠও।

ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ঈদের আগেই উন্মুক্ত হবে ‘বাপের বড় পোলা’।

মমতাজ বেলাল খানের পাশাপাশি ভিডিওচিত্রে থাকছেন সময়ের জনপ্রিয় একাধিক অভিনয়শিল্পী।

এ নিয়ে মমতাজ বলেন, ‘ঈদ উৎসবকে প্রাধান্য দিয়ে গানটির পরিকল্পনা করা হয়েছিল। আয়োজনও সেভাবেই সম্পন্ন হচ্ছে। আমার আগের গানগুলো শ্রোতা-দর্শক যেভাবে পছন্দ করেছেন আমার বিশ্বাস, ভক্তদের এই গানটিও ভালো লাগবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫