Skip to content

জয়পুরহাট জেলা ছাত্রদলের কমিটি

জেলা প্রতিনিধি ॥

জয়পুরহাট: দীর্ঘ আট বছর পর জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এই কমিটির অনুমোদন দেন।

এরআগে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি শেষবারের মতো পাঁচ সদস্য বিশিষ্ট জয়পুরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

সদ্য নির্বাচিত নতুন কমিটিতে সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক আদনান শাহরিয়ার। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে জহুরুল ইসলাম, সহ-সভাপতি পদে মামুনুর রশিদ জিদ্দা, আল ইমরান বাধন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সরকার রাব্বী, রাইসুল আলম রিপন, একেএম গোলাম মাহফুজ শুভ এবং সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন মণ্ডল।

এ বিষয়ে জয়পুরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা জানান, কমিটি গঠন হয়েছে তবে এ বিষয়ে এখনও হাতে কাগজ না পেলেও দলীয় নেতৃবৃন্দ কমিটি হওয়ার বিষয়টি জানিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫