Skip to content

বেবী নাজনীন ও ইমরানের কণ্ঠে ‘ভালোবাসা মরে না’

বিনোদন ডেস্ক ॥

বাংলাদেশের সংগীত জগতের এক উজ্জল নাম বেবী নাজনীন। অনেক জনপ্রিয় গানের এই শিল্পী সংগীত থেকে দূরে ছিলেন কিছুদিন। সম্প্রতি আবারও নিয়মিত হয়েছেন। তাই আবারও তার কণ্ঠে নতুন গান পেতে শুরু করেছেন ভক্ত শ্রোতারা। এরই মধ্যে এই প্রজন্মের জনপ্রিয় গায়ক ইমরানের সাথে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বেবি নাজনীন।

‘ভালোবাসা মরে না’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন কবির বকুল। গানটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্টেকের ইউটিউব চ্যালেন থেকে অবমুক্ত করা হবে।

গানটি সঙ্গীতায়োজনে ছিলেন সাইদ সুজন। কবির বকুল বলেন, ‘গুনি শিল্পী বেবী নাজনীন ও ইমরানের গানের ভক্ত আমি। স্পেশালি তাদের জন্যই মিষ্টি প্রেমের গানটি বেঁধেছি। আশা করি সবার ভালো লাগবে। ১৪ জুন সাউন্টেক থেকে গানটি বাজারে আসছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫