Skip to content

ঢাকায় সুপেয় পানি সঙ্কট নেই : সংসদে খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানী ঢাকায় সুপেয় পানি সঙ্কট নেই। দৈনিক চাহিদার চেয়ে ঢাকা ওয়াসার বেশি পানি সরবরাহের সক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের করা প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে রাজধানী ঢাকায় দৈনিক পানির চাহিদার পরিমাণ ২৩০ থেকে ২৩৬ কোটি লিটার। ঢাকা ওয়াসার পানি সরবরাহের সক্ষমতা রয়েছে দৈনিক ২৪৫ কোটি লিটার।

তিনি বলেন, ঢাকা ওয়াসা তিনটি মেগা প্রকল্প গ্রহণ করেছে। এগুলো হচ্ছে- সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩), পদ্মা (যশদদিয়া) পানি শোধনাগার প্রকল্প (ফেজ-১) ও গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকা ওয়াসা ২০২১ সাল নাগাদ রাজধানী ঢাকায় সুপেয় পানির চাহিদার ৭০ ভাগ ভূ-উপরিস্থ পানি পরিশোধনের মাধ্যমে ঢাকা মহানগরীতে সরবরাহ করতে সক্ষম হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫