Skip to content

অস্ট্রেলিয়া দিয়ে ‘বিজলী’র বিশ্বযাত্রা

বিনোদন ডেস্ক ॥

বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’। অস্ট্রেলিয়া দিয়ে শুরু হচ্ছে ছবিটির বিশ্বযাত্রা। আগামী ৮ জুলাই সিডনিতে ছবিটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

‘বিজলী’ প্রদর্শনীতে অংশ নিতে বৃহস্পতিবার (২৮ জুন) অস্ট্রেলিয়ায় পৌঁছান ববি। এতে বিজলী চরিত্রে তিনি অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে ইফতেখার চৌধুরী বলেন, প্রথমে অস্ট্রেলিয়ায় ‘বিজলী’র চারটি শো অনুষ্ঠিত হবে। দর্শক চাহিদার উপর ভিত্তি করে শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দেশে ‘বিজলী’ দর্শকের অনেক প্রশংসা পেয়েছে। আশা করছি প্রবাসীদেরও মন জয় করতে পারবে।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় প্রথম শোতে অংশ নিতে ববি আজ সেখানে পৌঁছেছেন। আমি অসুস্থ থাকায় যেতে পারিনি।

সায়েন্স ফিকশন ছবিটি অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডে মুক্তি পাবে। পর্যায়ক্রমে আমেরিকা ও কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা।

গত ১৩ এপ্রিল ‘বিজলী’ বাংলাদেশের ৭৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে ববি ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ, টাইগার রবি, শিমুল খান, কলকাতার অভিনেতা শতাব্দী রায় ও রণবীর।

ববির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে ছবিটি নির্মাণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫