Skip to content

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট

বাংলাভূমি ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বড়বাড়ি এলাকায় মঙ্গলবার ভোরে ফাইবার থেকে বস্তা একটি তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে বড়বাড়ির জয়বাংলা রোড এলাকাস্থ বানজিং বাংলাদেশ গ্রুপের জিও টেক্সটাইল নামের ফাইবার থেকে বস্তা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

সৌজন্যে: রাইজিং বিডি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫