Skip to content

প্রধানমন্ত্রীর উপহার ‘হিমসাগর’ আম

বাংলাভূমি ডেস্ক:
দেশজুড়েই চলছে রসালো ফল আম খাওয়ার উৎসব। সেই উৎসবের রং ছড়িয়েছে জাতীয় সংসদেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং সংসদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন আম। ফলে গতকাল সোমবার সংসদে প্রধানমন্ত্রীর উপহার পাওয়া আমের উৎসবে মেতে ওঠেন কর্মকর্তা-কর্মচারীরা।

জানা যায়, প্রতি বছরের মতো এবারও সংসদে কর্মরতদের জন্য আম পাঠান প্রধানমন্ত্রী। প্রত্যেককে দুটি করে হিমসাগর জাতের আম দেওয়া হয়। সংসদের কর্মকর্তারা জানান, রাজশাহী অঞ্চল থেকে বিশেষ ব্যবস্থায় আমগুলো কিনে সংসদের মিডিয়া সেন্টারে রাখা হয়। সেখান থেকে সবার মাঝে আম বণ্টন করা হয়। সকাল থেকে শুরু হয়ে এ কর্মযজ্ঞ চলে বিকেল পর্যন্ত। আম বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সবাই আম কেনে। কিন্তু প্রধানমন্ত্রী জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের স্নেহ করে আম উপহার দেন। সবার মাঝে তাই অন্যরকম এক উৎসাহ কাজ করছে। কর্মকর্তারা আরো জানান, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তাঁরা সবাই খুশি। অনেকে গর্ব করে এ নিয়ে গল্পও করছেন।

সূত্র: কালের কন্ঠ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫