Skip to content

লন্ডনে চিকিৎসা নিতে গেলেন রাষ্ট্রপতি

বাংলাভূমি ডেস্ক :
চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি শনিবার (০৭ জুলাই) সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা করাবেন এবং সেখানকার বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।

আট দিনের সফর শেষে আগামী ১৫ জুলাই রাষ্ট্রপতির দেশে ফেরার কথা বলে জানান প্রেস সচিব।

গত এপ্রিলে টানা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটিই রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর।

সৌজন্য: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫