Skip to content

মাতোয়ারা ফ্রান্স, লুটপাট, কাঁদানে গ্যাস নিক্ষেপ

বাংলাভূমি ডেস্ক ॥
গ্যালারিতে নাচছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সঙ্গীতের সুরে সুরে অন্যদের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন ফার্স্টলেডি ব্রিজিত ম্যাক্রন। ফ্রান্সের বাকি মানুষের কি অবস্থা হতে পারে একবার ভাবুন! তাইতো লাখ লাখ ফরাসি রোববার রাতটি ঘুমহীন কাটিয়েছেন। পুরো ফ্রান্স জেনো আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছিল। লাখ লাখ ফরাসি রাতভর জমায়েত হয়েছিলেন চ্যাম্পস-এলিসি’তে। তাদেরকে নিবৃত করতে শেষ পর্যন্ত পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে।
যখন চ্যাম্পস-এলিসি’তে এমন উদ্দামতা তখান বিভিন্ন চোরাগোপ্তা পয়েন্টে শুরু হয়ে যায় লুটপাট। ঐতিহাসিক আইফেল টাওয়ারে জমায়েত হয়েছিলেন প্রায় এক লাখ মানুষ। সেখানে বসানো হয়েছিল জায়ান্ট টিভি স্ক্রিন। বাজতে থাকে জাতীয় সঙ্গীত। প্যারিসের আকাশ এ রাতে অন্ধকার ছিল না। আলোয় আলোয় ভরা ছিল। আতশবাজির আলো। গাড়ি থেকে ভয়ংকর হর্ন বাজানোর শব্দ। এ এক অন্য রকম ফ্রান্স।
২০ বছর আগে ঠিক এমনই এক মুহূর্তের জন্ম হয়েছিল। সেই কথা স্মরণ করিয়ে দিল বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ফ্রান্স। এ নিয়ে রিপোর্টের ছড়াছড়ি মিডিয়ায়। তবে এই আনন্দে যে সবাই রাতে আনন্দ করতেই ঘর থেকে বেরিয়েছিল, তা কিন্তু নয়। অনেক সুযোগ সন্ধানী এ রাতের আনন্দের মাঝে শুরু করেছিল ব্যাপক লুটপাত। বিভিন্ন দোকানপাটের সামনের অংশ ও জানালা ভেঙে লুটপাত চলতে থাকে। স্কি মাস্ক পরে প্রায় ৩০ জনের একটি দল প্রবেশ করে পাবলিসিজ ড্রাগস্টোরে। সেখান থেকে ওয়াইন, শ্যাম্পেনের বোতল নিয়ে বেরিয়ে এসে যোগ দেয় উৎসবে। এ সময় তাদের মুখে ছিল হাসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫