Skip to content

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক :
ভর দুপুরে খালে মাছ ধরছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা ড্যানিয়েল মিরালেস। আচমকা বিকট আওয়াজ শুনতে পান তিনি। এসময় মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষে আগুনের গোলা দেখতে পান তিনি।

মুখোমুখি সংঘর্ষে দু’টি বিমানে আগুন ধরে যায়। আকাশ থেকে ঘুরে ঘুরে নামছে বিমানের জ্বলন্ত অংশ। কয়েক মিনিটের মধ্যেই বিমান দু’টির ধ্বংসাবশেষ আছড়ে পড়ে মাটিতে।

মিয়ামি এগজিকিউটিভ এয়ারপোর্টের কাছে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। একটি জলাভূমিতে ভেঙে পড়ে ছোট বিমান দু’টি। এক তরুণীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তরুণী ভারতীয়। ১৯ বছরের ওই তরুণীর নাম নিশা সেজওয়াল। বাকিরা হলেন ২২ বছরের জর্জ স্যাঞ্চেজ এবং ৭২ বছরের র্যালফ নাইট।

পুলিশ জানিয়েছে, একই সংস্থার ওই বিমান দু’টিতে চালকের প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। ২০১৭ সালের সেপ্টেম্বরে নিশা ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন।

দু’টি বিমানে মোট চারজন ছিলেন। চতুর্থ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনো তার খোঁজ মেলেনি।সূত্র: জাগোনিউজ২৪.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫