Skip to content

বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ শ্রাবন্তী

বিনোদন ডেস্ক :
শ্রাবন্তী একটি মিষ্টি মুখের নাম। অভিনয়ে দক্ষতা দেখিয়েছেন দুই বাংলাতেই। ব্যক্তিগত জীবনের সমস্যা কাটিয়ে তিনি ভালোভাবেই মন দিয়েছেন তার কাজে। এছাড়া ভারতের গণমাধ্যমে তার দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা। অভিনয় আর মিষ্টি চেহারা দিয়ে জয় করে নিয়েছেন দুই বাংলার দর্শকের মন।
কমার্শিয়াল হিরোইন এবং অন্য ধারার চরিত্র বিষয়ে শ্রাবন্তী বলেন আমার মনে হয়েছে আমাকে দু’ধরনের চরিত্রেই দর্শক পছন্দ করেন। তিনি আরো বলেন, ‘রিসেন্টলি বাংলাদেশ গিয়েছিলাম। দারুণ এক্সপিরিয়েন্স। সবাই যে ভালবাসছে, আপু বলছে। এটাই ভাল লাগছিল। কিছু দিন আগে ‘উমা’ রিলিজ করল। ভাল ফিডব্যাক পেয়েছি। আমরা তো ক্ষুধার্ত। ভাল চরিত্র পেলেই করে দেখাব। কিন্তু ডিরেক্টরদের তো ভাবতে হবে। শ্রাবন্তী গল্পের ওপর গুরুত্বের কথা বলেন বার বার।

এ বিষয়র তিনি বলেন, ‘প্লিজ, এখন আমাদের সকলেরই কনটেন্ট নিয়ে ভাবা উচিত। দর্শক এখন গল্প চায়। সব জায়গায় এখন কনটেন্টই আসল।

পুরনো সম্পর্কগুলো থেকে কী শিখলেন গণমাধ্যমের এমন প্রশ্নে শ্রাবন্তী বলেন, ‘ধুর, ও সব নিয়ে ভাবি না। মেমরি থেকে সরিয়ে দিই। আমি প্রেজেন্টে বিশ্বাস করি। ফিউচার নিয়ে ভাবি। যে সব খারাপ লাগা এসেছে সেগুলো জাস্ট ইরেজ।’

সোহমের সঙ্গে শ্রাবন্তীর জুটি নিয়ে নতুন আসন্ন ছবি ‘পিয়া রে’-র প্রোমোশন চলছে। আর প্রোমোশনের জন্য গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সূত্র: সময় TV

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫