Skip to content

শ্রদ্ধার গাব্বর

বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর ‘আশিকি টু’ ছবির মাধ্যমে দর্শকের নজর কাড়েন। এবার সঞ্জয়লীলা বানসালির প্রোডাকশনের নতুন ছবিতে শ্রদ্ধা চুক্তিবদ্ধ হলেন। ছবির নাম ‘গাব্বর’।

এখানে তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। তবে প্রথমে এ ছবির শিল্পী নির্বাচনের সময় অনেকের নাম আসলেও শেষমেষ শ্রদ্ধা কাপুরকে নির্বাচন করেন সঞ্জয়লীলা।

একটি সূত্রে জানা গেছে, শ্রদ্ধা কাপুর এর আগে মি. বানসালির পরিচালনায় ‘মাই ফ্রেন্ড পিন্টু’ ছবিতে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

শ্রদ্ধা শহিদ কাপুরের সঙ্গে ‘হায়দার’ নামে আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫