Skip to content

সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে যাত্রিরা

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা আরিচা মহা সড়ক সাভারে শনিবার সকাল থেকে সড়ক অবরোধ বিক্ষোভ করছে যাত্রিরা। ফলে তীব্র যানজট ও গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

যাত্রিরা অভিযোগ করে বলেন, সকালে ঢাকা গিয়ে আমাদের অফিস করতে হয় কিন্তু কোন গাড়ি ঢাকার ভিতরে ঢুকছে না, দুএকটি গেলেও তারা আমাদের কে নিচ্ছে না, একারণে আমরা অবরোধ করেছি আজকে কোন গাড়ি ঢাকা ঢুকতে দিবনা, আমরা সবাই কর্মজীবী সময় মত অফিসে যেতে না পারলে বেতন কেটে দেয়। আমরা এ থেকে পরিত্রাণ চাই।

এক ছাত্র অভিযোগ করে বলেন, সকাল ১০ টায় আমার পরীক্ষা কিন্তু কোন গাড়ি যেতে দেওয়া হচ্ছে না,সকাল ৭ থেকে এখানে অপেক্ষা করছি, এসময় শত শত কর্মজীবী রাস্তা বিক্ষোভ করে,এ বিষয় সাভার মডেল থানার এসআই অখিল বলেন, এখানে সকাল থেকে ছাত্ররা সড়ক অবরোধ করছে, তাই কর্মজীবীরা ঢাকা যেতে না পেরে তারাও আন্দোলনে যোগ দিচ্ছে, আমরা সকাল থেকে চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না, এ বিষয় এ্যাকশনে যাওয়ার কোন নির্দেশ উপর থেকে এখনো পাইনি, কারণ এখানে ছাত্ররা রয়েছে, তাই বুঝানোর চেষ্টা করছি।
এদিকে এ ঘটনায় ঢাকা আরিচা মহা সড়কে যানচলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে পরেছে সাধারণ যাত্রীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫