Skip to content

নিয়োগ জালিয়াতির অভিযোগে সরকারি কর্মকর্তাসহ আটক ৯

স্টাফ রিপোর্টার ॥

বিসিএস পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ব্যাংক ও সরকারি চাকরির নিয়োগে ডিজিটাল জালিয়াতির অভিযোগে সরকারি কর্মকর্তাসহ ৯ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বুধবার দিনগত রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির এএসপি (মিডিয়া) শারমিন জাহান জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কারণে এযাবতকালের সর্ববৃহৎ চক্রকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মালিবাগস্থ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫