Skip to content

বিয়ের পর বদলে গেছেন প্রিন্স হ্যারি

বিনোদন ডেস্ক ॥

ব্রিটিশ গণমাধ্যমে নতুন একটি খবর চাউর হয়েছে। সাসেক্সের ডাচেস ও প্রিন্স হ্যারি নাকি তাদের বন্ধুদের সতর্ক করে দিয়েছেন যে, তারা যদি গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাহলে নাকি তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরা রাখা সম্ভব হবে না।

ভ্যানিটি ফেয়ারের সূত্র দিয়ে এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এ দম্পতি চান তাদের বিষয়ে বন্ধুরা কথাবার্তা বেশি বলবেন না।

রাজপরিবারের ঘনিষ্ট এক সূত্র ভ্যানিটি ফেয়ারকে জানিয়েছে, কোথায় কী লেখা হচ্ছে তা নিয়ে আগে খুব একটা মাথা ঘামাতেন না হ্যারি। কিন্তু মেগানের বিষয়ে তিনি খুব সংবেদনশীল আর আজকাল আলোচনা এড়িয়ে চলতে চান।

বিয়ের পর থেকে মেগানের বাবা থমাস মেরকেলের এমন অনেক মন্তব্য গণমাধ্যমে এসেছে যা খানিক বিব্রতকর ছিল এই দম্পতির জন্য।

গেল মাসেই তিনি মন্তব্য করে বলেন, ব্রিটিশ রাজ পরিবার তার সঙ্গে আচরণ করেছে প্রিন্সেস ডায়ানা তা কখনোই পছন্দ করতেন না।

এ ছাড়াও মেগানের সৎবোন সামান্তা ও অন্য ক’জন আত্মীয়ের ব্যবহারেও তারা অসন্তুষ্ট বলেও খবর রয়েছে।

রয়্যাল পত্রিকার সম্পাদক ক্যামিলা টমিনে বলেছেন, হ্যারি নিজেকে ও মেগানকে ঘিরে একটি ‘মানসিক দূর্গ’ তৈরি করেছেন।

তিনি আরও বলেন, এই পরিবার (রাজপরিবার) কারও মধ্যে যে গুণের কদর সবচেয়ে বেশি দেয় তা হলো বিশ্বস্ততা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫