Skip to content

সৌদি পৌঁছেছেন ১ লাখ ৯ হাজার ৬৭ জন

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬২টি ও সৌদি এয়ারলাইন্সের ১৬৪টিসহ মোট ৩২৬টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬ হাজার ৭৫৫ জন হজযাত্রী এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৮ হাজার ৪৫১ জন।

হজ অফিস সূত্রে জানা গেছে, ব্যবস্থাপনা ভিসাসহ এ পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩১৯টি । স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে মেডিক্যাল প্রোফাইল এন্ট্রি করা হয়েছে ৭৩ হাজার ৬৯৭ জন হজযাত্রীর, সৌদি আরবে হারানো লাগেজ সংখ্যা ২১৯টি।

গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। এর মধ্যে যাত্রী সঙ্কটে বাংলাদেশ বিমানের বেশ কয়েকটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ২৫ সেপ্টেম্বর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫