Skip to content

অবশেষে রান পেলেন ‘নিষিদ্ধ’ ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক ॥

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে অস্ট্রেলিয়ার সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ রয়েছেন ডেভিড ওয়ার্নারসহ তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। কিন্তু দেশের বাইরে ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট খেলতে বাঁধা নেই তাদের। এই সুযোগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে বেড়াচ্ছেন ওয়ার্নার।

ড্যারেন স্যামির দল সেন্ট লুসিয়া স্টারসের হয়ে সিপিএলের চলতি আসরের প্রথম ম্যাচ থেকেই খেলছেন ওয়ার্নার। কিন্তু প্রথম তিন ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ান সাবেক এই সহ-অধিনায়ক। রান করেছিলেন সাকুল্যে ২৭ (৯, ১১ ও ৭)।

অবশেষে চতুর্থ ম্যাচে এসে হাসলো ওয়ার্নারের ব্যাট, দেখা মিললো চিরচেনা খাপছাড়া তলোয়ারসম ব্যাটের। ইনিংসের সূচনা করতে নেমে খেলেছেন শেষপর্যন্ত। ছড়ি ঘুরিয়েছেন ত্রিনিবাগো নাইট রাইডার্সের বোলারদের উপর।

শুরু থেকে শেষতক খেলেছেন ৫৫টি ডেলিভারি। হাঁকিয়েছেন ৪টি চার ও ৩টি ছক্কা। বাউন্ডারি থেকে এই ৩৪ রান পাওয়া ওয়ার্নার দৌড়ে নেন আরও ৩৮ রান। সবমিলিয়ে নির্ধারিত বিশ ওভারে অপরাজিত ইনিংসে ৭২ রান করেন ওয়ার্নার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫