Skip to content

জিয়া পরিবারের মুখোশ উন্মোচন না হলে বাংলাদেশ নিরাপদ হবে না

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া ॥

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্মের মুখোশ উন্মোচন না করতে পারলে বাংলাদেশ নিরাপদ হবে না। রাজনীতিতে শান্তিও আসবে না।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

এ সময় ‘বাংলাদেশকে রক্ষা করতে হলে, রাষ্ট্র নিরাপদ করতে হলে, রাজনৈতিক শান্তি অর্জন করতে হলে এবং বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে হলে জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করা সবার কর্তব্য’ বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সধারণ সম্পাদক আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫