Skip to content

শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

আবু বকর সিদ্দিক
শ্রীপুর ব্যুরো ॥
গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল শ্রীপুর থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতি সভা আজ শনিবার সকালে মাওনা চৌরাস্তা অফিসে অনুষ্ঠিত হয়।
শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ছাত্রনেতা রেজাউল করিম খোকন এ সভায় সভাপতিত্ব করেন। পবিত্রকালামে পাক হইতে তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভাপতির স্বাগত বক্তব্যর পর আজ (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি উপস্থিত সদস্যগণকে অবহিত করা হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক টিপু সুলতান জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম সম্পাদক কায়সার মৃধা খোকনসহ থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এড. মহিবুল হাসান নয়ন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫