Skip to content

তানভীর তারেকের লাভ বক্সে জয়া আহসান

বিনোদন ডেস্ক ॥

এবারের ঈদ উপলক্ষে বেশকিছু টিভি শো এবং নতুন গান রিলিজ নিয়ে ব্যস্ত ছিলেন তানভীর তারেক। তবে এটিএন নিউজে ঈদ স্পেশাল ‘লাভ বক্স’ অনুষ্ঠানে ঈদের দিন থেকে টানা তিনদিন বিশেষ অনুষ্ঠানে থাকছে একাধিক তারকা।

এ অনুষ্ঠানে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান থাকছেন তানভীর তারেকের ঈদ আড্ডায়। কথা বলেছেন তার মুক্তি প্রতিক্ষীত ‘দেবী’ এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১টা ২০ মিনিটে ।

ঈদ অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘জয়া আপার সাথে একাধিক ইন্টারভিউ বা আড্ডা দেয়া হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু আমার টিভি শো’তে এটাই প্রথম। ঈদের এই বিশেষ অনুষ্ঠানে উঠে এসেছে নানান প্রসঙ্গ। তার প্রযোজিত ও অভিনীত ‘দেবী’ চলচ্চিত্রের বিভিন্ন প্রসঙ্গ তো থাকছেই তার পাশাপাশি জয়া আহসানের প্রেম-বিয়ে-সংসার এসব প্রসঙ্গেও অকপট কথা বলেছেন তিনি। সবমিলিয়ে দর্শকদের জন্য দারুন এক উপভোগ্য অনুষ্ঠান হবে এটি। আড্ডায় জয়া আহসানের সাথে ছিলেন দেবী চলচ্চিত্রের পরিচালক অনম বিশ্বাসও।’

অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন তানভীর তারেক। প্রযোজনা করেছেন ফারুকে আজম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫