Skip to content

আজ ফিরতি হজ ফ্লাইট শুরু

বাংলাভূমি ডেস্ক ॥
আজ সোমবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন হাজি নিয়ে আজ রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রথম ফ্লাইটের হাজিদের স্বাগত জানাতে বিমানের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি এয়ারলাইনসের ফ্লাইটেও আজ হাজিরা দেশে ফিরতে শুরু করবেন।

বাংলাদেশ থেকে চলতি বছর এক লাখ ২৭ হাজার ২৯৮ জন পবিত্র হজ পালন করেছেন। সূত্র : ইত্তেফাক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫