Skip to content

কখন ধরে নিয়ে হাতুড়ি পেটা করবে ঠিক নেই : বদরুদ্দোজা চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥
বিকল্প ধারার সভাপতি সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ঘরে বা রাজপথে কোথাও এখন নিরাপত্তা নেই। কখন ধরে নিয়ে হাতুড়ি পেটা করা হবে তার ঠিক নেই।

সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ইভিএম বর্জন, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক জোট’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন বলা হচ্ছে উন্নয়নের গণতন্ত্র। উন্নয়ন থাকলে গণতন্ত্র থাকবে না। এটা কী। আমরা উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চাই।

তিনি বলেন, গণতন্ত্রহীনতা দেশের মানুষ অনেক সহ্য করেছে। আর নয়। আমরা স্বৈরাচারকে বিদায় করবো। তবে এক স্বৈরাচারকে বিদায় করে অন্য স্বৈরাচারকে আমরা আনব না। তা নিশ্চিত করা হবে।

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য মানুষ আশা নিয়ে শুনে। কিন্তু তার কথায় অবহেলা, অবজ্ঞা রয়েছে। তা শুনে মানুষ দুঃখ পায়। বঙ্গবন্ধুকে ভালোবাসলে জিয়াউর রহমানকে ঘৃণা করতে হবে কেন? শ্রদ্ধা করে কেউ ছোট হয় না। আবার ঘৃণা করে কেউ বড় হয় না।

ইভিএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন নির্বাচনে ইভিএম হবে না। তাহলে আপনার কথা ছাড়া, অনুমতি ছাড়া কি তা কেনার বন্দোবস্ত হয়েছে? ইভিএম হবে না। ইভিএম নেভার। দেশের মানুষ রাজশাহী ও খুলনার মতো নির্বাচন আর মেনে নেবে না। সরকারি দল ও দলের নেতাকর্মীরা দুর্নীতি না করলে দুর্নীতি ৯০ ভাগ কমে যাবে বলে উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫