Skip to content

আলীমের রায়ে হতাশ গণজাগরণ মঞ্চ

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা আব্দুল আলীমের আমৃত্যু কারাদণ্ডের রায়ে ‘মর্মাহত’ শাহবাগের গণজাগরণ মঞ্চ। তারা এই রায় প্রত্যাখ্যান করে মিছিল করেছে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, “আলীমের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে তাতে মৃত্যুদণ্ড দেয়া উচিত ছিল। আমরা এই রায়ে মর্মাহত।”

এ রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এই রায়ের বিরুদ্ধে নতুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ইমরান। এছাড়া সন্ধ্যা ছয়টায় শাহবাগে সমাবেশ করার কথাও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫