Skip to content

গাজীপুরে ইঞ্জিন বিকল হলেও ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ রেল রুটে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম স্টেশনের মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।

বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে ওই স্টেশনের অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জয়দেবপুর জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. ময়নুল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে টঙ্গী জংশন থেকে এ জংশনে আসার জন্য সকাল ৯টা ৭ মিনিটে সিগন্যাল দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ধীরাশ্রম স্টেশনের ২নং লাইন স্টেশনটি অতিক্রম করার সময় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল ইঞ্জিন উদ্ধারের কাজ করছে।

তিনি আরো জানান, স্টেশনের অন্য দুই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫