বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রসায়নশাস্ত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিন মার্কিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। বৃহস্পতিবার নোবেল কমিটি এই ঘোষণা দেয়। মার্টিন কারপ্লাস, মিচেল লেভিত এবং আর্ক ওয়ারশেল নামের এই তিন বিজ্ঞানী যৌথভাবে ভাগাভাগি করে নেবেন নোবেল পুরস্কারের সাড়ে ১২ লাখ মার্কিন ডলার। রাসায়নিক প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি কম্পিউটার মডেল দিয়ে প্রকাশ করার জন্যই এই তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কায় দেয়া হয় বলে কমিটি থেকে জানানো হয়। রাসায়নিক বিক্রিয়া বিদ্যুৎ চমকানোর গতি বাড়িয়ে দেয়। পারমাণবিক কণাগুচ্ছের মধ্যে এই গতি প্রবাহিত হয়। যা বিজ্ঞানীদের খোলা চোখে ধরা পরে না। এ বিষয়ে এই তিন বিজ্ঞানী দীর্ঘদিন ধরে গবেষণা করছেন।
রসায়নে তিন মার্কিনীর নোবেল জয়
আপডেট :October 9, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
