Skip to content

সানিয়া মির্জার পথ ধরে এবার পাকিস্তানি ক্রিকেটারের প্রেমে জেরিন খান

বাংলাভূমি ডেস্ক ॥
ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক বেশ পুরনো। মনসুর আলি খান পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে বিরাট কোহলি-আনুশকা শর্মা-এরকম অনেক উদাহরণ রয়েছে। এবার নতুন করে বলিউডের নায়িকার সঙ্গে এক ক্রিকেটারের সম্পর্কের খবর ডালপালা মেলেছে। যদিও এটা কোনো ভারতীয় ক্রিকেটার নন। পাকিস্তানের ওপেনার ফখর জামানের সঙ্গে নাম জড়িয়েছেন জেরিন খান।

এর আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। কিন্তু জেরিন তা অস্বীকার করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমে খবর, টেনিস তারকা সানিয়া মির্জা যেমন শোয়েব মালিককে বিয়ে করেছিলেন, ঠিক সে ভাবেই সীমান্তের ওপারে ভালবাসা খুঁজে পেয়েছেন জেরিন। আর সেই ব্যক্তি হলেন ফখর জামানই। তবে গতবারের মতো এবারও অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বলিউড সুন্দরী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫