Skip to content

কালীগঞ্জে দুর্গাপূজা পরিদর্শনে এসপি সামসুন্নাহার

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সাথে কালীগঞ্জে শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং মন্দির পরিদর্শন করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার সামসুন্নাহার।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকায় মনসাতলা দুর্গা মন্দির গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে সাক্ষাত করে তাদের খোঁজ খবর নেন এসপি সামসুন্নাহার। এই সময় উপস্থিত ছিলেন, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আবু বকর মিয়া, উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রণয় কুমার দাস, মনসাতলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি পঙ্কজ কুমার নাখ (নন্দ), সাধারণ সম্পাদক ধ্রুবজিত চন্দ্র ঘোষ, সিনিয়র সহ-সভাপতি বিশ^জিৎ আচার্য্য, সহ-সভাপতি জীবন চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক কনক চন্দ্র দে ও সঞ্জিত চন্দ্র শীল, অর্থ বিষয়ক সম্পাদক অজিত চন্দ্র শীল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক পলাশ চক্রবর্তী প্রমুখ।
পরে পুলিশ সুপার ধরবাড়ি দুর্গা মন্দির ও জয়দেব বাড়ি দুর্গা মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫