Skip to content

বিয়ের আগে প্রিয়াঙ্কার বিশেষ পার্টি, ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক ॥
সামনেই বিয়ে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের। এখনও বিয়ের তারিখ জানা না গেলেও শোনা যাচ্ছে, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যেই সেই শুভ দিন। ভারতে যোধপুরের বিশ্ববিখ্যাত উমেদ ভবন প্রাসাদেই নাকি হচ্ছে বিয়ের অনুষ্ঠান।

জানা গেছে, রাজপুত ঘরানার মতোই সাজতে চলেছেন প্রিয়াঙ্কা। আর নিকের সাজেও থাকবে রাজপুত স্টাইল। তবে এ ব্যাপারে আপাতত, কোনও মন্তব্য করতে চাননি প্রিয়াঙ্কা-নিক। সবই নাকি সিক্রেট!

এদিকে কাজের জন্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রেই রয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে বিয়ের আগে হবু কনেকে উপলক্ষ্য করে অনুষ্ঠিত হয় বিশেষ ধরনের পার্টি ‘ব্রাইডাল শাওয়ার’। যেখানে উপস্থিত থাকেন কনের বান্ধবীরা। আত্মীয়রাও থাকেন। তবে সকলেই নারী।

প্রিয়ঙ্কার মা ও হবু শাশুড়ি এই পার্টিতে দারুণ মজা করেছেন। প্রিয়াঙ্কা নিজেও খুব খুশি। নিজের সেই আনন্দের কথা আনন্দের কথা জানিয়ে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়। সেসব ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

এখন শুধু অপেক্ষা প্রিয়াঙ্কার বিয়ের সাজ দেখার। কারণ, ব্রাইডাল শাওয়ারেই সাদা গাউনে মোহময়ী দেখাচ্ছিল পিগি চপসকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫