Skip to content

মুখোমুখি লড়াইয়ে মাধুরী-সানি

বিনোদন ডেস্ক ॥ মাধুরী দীক্ষিত এবং সানি লিওন। একজন নিজ যোগ্যতায় হয়ে উঠেছেন বলিউডের গুণী অভিনেত্রীদের একজন। অন্যজন বলিউডে পা রাখার আগেই পর্ণস্টার হওয়ায় আলোচিত। দুজনই বলিউড অভিনেত্রী-এটুকু মিল ছাড়া বাকি সবদিকেই অমিল।

বিপরিত ইমেজের এই দুই অভিনেত্রী এবার মুখোমুখি লড়াইয়ে। না, বাস্তবের শারিরীক লড়াইয়ে নয়, বক্স অফিসে। একই দিনে মুক্তি পেতে যাচ্ছে মাধুরী এবং সানি লিওনের চলচ্চিত্র।

আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে মাধুরী দীক্ষিত অভিনীত ‘গুলাব গ্যাং’ এবং সানি লিওন অভিনীত ‘রাগিনী এমএমএস টু’। টাইমস অব ইন্ডিয়া একজন পরিবেশকের উদ্ধৃতি দিয়ে জানায়, যেখানে একটি সিনেমার মূল আকর্ষণ শরীর সেখানে আরেকটিতে বিশুদ্ধ হৃদয়। ভিন্নধর্মী দুই দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমা দুটির দিকে তাকিয়ে আছে দর্শক।

সৌমিক সেন পরিচালিত ‘গুলাব গ্যাং’ সিনেমায় মাধুরী ছাড়াও অভিনয় করেছেন জুহি চাওলা, মাহি গিল প্রমুখ। আর সানি লিওন অভিনীত ‘রাগিনী এমএমএস টু’ সিনেমাটি পরিচালনা করেছেন ভুশান প্যাটেল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫