বিনোদন ডেস্ক ॥ মার্কিন টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের লাবণ্যে ভরা মুখাবয়ব ও উজ্জ্বল ত্বকের পেছনের রহস্য জানা গেছে সম্প্রতি। এক খবরে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ৩২ বছর বয়সী এ তারকার মুখশ্রীর পেছনের রহস্য হলো প্রতি সপ্তাহে ত্বকের বিশেষ চিকিৎসার পাশাপাশি নিয়মিত জাপানি মাশরুম ফেসিয়াল।
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সপ্তাহে অন্তত একবার ভ্যাকুয়ামড পদ্ধতিতে ত্বকের চিকিৎসা নেন কিম। এই চিকিৎসা প্রক্রিয়ায় একটি সুপারসনিক শোষণ-যন্ত্র দিয়ে ত্বকের মৃত কোষ, ব্ল্যাকহেডস ও ত্বকে জমা হওয়া ময়লা বের করে আনা হয়। পাশাপাশি রক্তপ্রবাহ বৃদ্ধির মাধ্যমে ত্বকের শুষ্কতা কমানো হয়।
সূত্রটি আরও জানিয়েছে, ত্বকের নমনীয়তা বাড়ানোর জন্য নিয়মিত জাপানিজ মাশরুম ফেসিয়ালও করান এক সন্তানের মা কিম কার্দাশিয়ান।
লস অ্যাঞ্জেলেসের কেদার্স-সিনাই হাসপাতালে গত ১৫ জুন প্রথম কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিম। মেয়ের নাম রেখেছেন নর্থ ওয়েস্ট। নামটি একটু বেখাপ্পা শোনালেও নর্থ ওয়েস্টের বাবা মার্কিন গায়ক কেনি ওয়েস্টের নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন কিম।
