Skip to content

গাজীপুরে পিরুজালী ও ভবানীপুর বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইব্রাহিম সরকার ॥
গাজীপুর সদর উপজেলার পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট রহমত আলী। সোমবার সকালে স্থানীয় নেতা-কর্মী ও স্থানীয় সুধী সমাজ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এ কাজের উদ্ভোধন করেন। পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জালাল উদ্দিন ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অপর এক অনুষ্ঠানে ভবানীপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্ন্াহার। অন্যান্যদের বক্তব্য রাখেন সাংসদ অ্যাডভোকেট রহমত আলী’র সহধর্মীনি নাদিয়া আলী, সাংসদ পি.এস. জাহাঙ্গীর আলম সিরাজী, মির্জাপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ফিরোজ মিয়া, আবুল হাশেম, এমদাদ শেখ, কামরুল ইসলাম, ওমর ফারুক, মাহবুবুল আলম, আবিদ হোসেন বাবুল, হাসান আল মাহমুদ, আজহারুল ইসলাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫