Skip to content

গাজীপুরে বিদ্যুৎ উপকেন্দ্র স্কুল ও রাস্তা উদ্বোধন

এম. আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: ৮ নভেম্বর বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের অর্ন্তগত ক্ষুনদিয়াতে গাজীপুর পল্লী বিদুৎ সমিতির-১ গাছা-৩ উপকেন্দ্র ২০ এম ডি এ, মেহের আফরোজ চুমকি উচ্চ বিদ্যালয়, দিগদা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৯টি বিভিন্ন রাস্তার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমুকি এমপি। আজ মেহের আফরোজ চুমকি উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন ও দিগদা সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর ৫ কোটি টাকা, গাজীপুর পল্লী বিদুৎ সমিতির-১ গাছা-৩ উপকেন্দ্র ২০ এম ডি এ ১৬ কোটি টাকা এবং কালনী ক্ষুনদিয়া রাস্তা কুমুন বাজার হতে খাতিয়াসহ ৯টি রাস্তায় ১৮ কোটি টাকা ও রেওলা ভূমি অফিস ৫৪ লক্ষ টাকা বরাদ্ধ দিয়ে এর উদ্বোধন করেছি। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা, বাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারউজ্জামান শুক্কুুর, গাজীপুর পল্লী বিদুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান, কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা পরিষদ সদস্য আবু বকর সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫