Skip to content

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫দোকান ভস্মীভুত

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর আগুনে ভস্মীভুত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। আজ বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর বাজার কছিমদ্দিন রোড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তুলার গুডাউন থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যার্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়।পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। ইতিমধ্যেই কাদের মিয়ার আইপিএসের দোকান, আবুল হাসেমের ল্যাপ তুষকের দোকান, ফেরদৌস মিয়া ভাংঙ্গারী দোকান এবং রোমান গ্লাস এন্ড হার্ডওয়্যারের ২টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, এই অগ্নিকান্ডের ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পরে জানা যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫