Skip to content

১৭শ’ কোটি ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন মাত্রা ছুঁয়েছে। মঙ্গলবার দিন শেষে এর পরিমাণ এক হাজার ৭শ’ কোটি (১৭ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত আগস্ট মাসে রিজার্ভের পরিমাণ এক হাজার ৬শ’ কোটি ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে।

এছাড়া মে মাসেও রিজার্ভ দেড় হাজার কোটি ডলার ছাড়িয়ে আগের রেকর্ড ভেঙ্গেছিলো।

রিজার্ভের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ পথে প্রবাসীদের আয় ও রফতানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণের কারণেই রিজার্ভ বাড়ছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রিজার্ভ রয়েছে উদীয়মান অর্থনীতির দেশ ভারতে। বাংলাদেশের পরে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রায় সোয়া তিনশ’ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫