Skip to content

শেষ সময়ে সরকারি হলো আরো পাঁচ কলেজ

স্টাফ রিপোর্টার ॥ মহাজোট সরকারের শেষ সময়ে এসে আরো পাঁচটি বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। এনিয়ে বর্তমান সরকারের সময়ে ১৮টি কলেজ সরকারি হলো।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঁচটি কলেজ সরকারিকরণের পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

কলেজগুলো হলো- টাঙ্গাইল সদর উপজেলার শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় ও ভূয়াপুর উপজেলার ইব্রাহীম খাঁ কলেজ, ফরিদপুর নগরকান্দা আদর্শ মহাবিদ্যালয়, নড়াইলের লোহগড়া মহাবিদ্যালয় এবং ভোলার চরফ্যাশন কলেজ।

এর আগে গত ২২ মে আটটি কলেজ সরকারি করা হয়। তারও আগে পাঁচ কলেজ সরকারিকরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে এসব প্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী কলেজগুলোকে সরকারিকরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫