স্পোর্টস ডেস্ক ॥
খেলতে চেয়েছিলেন উইন্ডিজ সিরিজে। কিন্তু ভাগ্যে সে সহায় হয়নি। ইনজুরি পিছু ছাড়ছে না এই ড্যাশিং টাইগার ওপেনারের।
এশিয়া কাপে কব্জির ইনজুরি কাটিয়ে উঠেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ছিলেন না দলে।
আশা ছিল ওয়েস্টইন্ডিজের বাংলাদেশ সফরে ফিরবেন তিনি।
কিন্তু পুনরায় পাঁজরের ইনজুরিতে ২২ গজ থেকে আবার ছিটকে গেছেন তামিম ইকবাল।
নেটে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে আঘাত পান এ বাঁহাতি ওপেনার। তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয় তাকে।
৪৫ ঘণ্টা ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থাকেন তিনি। তবু স্বচ্ছন্দে ব্যাট হাঁকাতে ব্যর্থ হন তামিম।
ফল অবসর আপাতত।
তবে সময়টাকে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি।
সূত্রের খবর, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন তামিম ইকবাল।
শনিবার রাতে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন তামিম।
ইনজুরির কারণে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলের বাইরে রয়েছেন তামিম। তার দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও রয়ে গেছে শংকা।
উল্লেখ্য, আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে বাঁ-হাতের আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তামিম।
তবে ম্যাচের শেষ দিকে মুশফিককে সঙ্গ দিতে এই চোট নিয়ে মাঠে নামেন তিনি। তার ভূয়সী প্রশংসায় মেতে ওঠে বাংলাদেশসহ ক্রিকেটবিশ্ব।
পবিত্র ওমরাহ পালনে গেলেন তামিম
আপডেট :November 18, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
