Skip to content

আমরা কৌশলে মার খেতে চাই না: কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা সোমবার প্রকাশ করার কথা থাকলেও তা স্থগিত করেছে দলটি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

কৌশলগত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছে তিনি বলেন, যাচাইবাছাই শেষে জোটগতভাবে তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নের নামে বানরের পিঠা ভাগ করতে চায় না আওয়ামী লীগ।

এসময় ওবায়দুল কাদের বলেন, আমরা কৌশলে মার খেতে চাই না, কৌশলে এগিয়ে যেতে হবে। এতে আমরা কারও থেকে পিছিয়ে থাকতে চাই না।

গণমাধ্যমে প্রকাশিত প্রার্থীদের তালিকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা জোটের তালিকা প্রকাশ করব। দলীয়ভাবে যেটা করেছি তা কিন্তু গণমাধ্যমে দিইনি। এমন অনেক প্রার্থীর নাম গণমাধ্যমে এসেছে, যাঁদের আমরা চিঠি দিইনি। এটা বিভ্রান্তিকর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫