Skip to content

সিইসিকে বিতর্কিত করার চেষ্টা করছে ঐক্যফ্রন্ট: আইনমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে বিতর্কিত করার চেষ্টা করছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সিইসি বিতর্ক হওয়ার মতো এমন কোনো কাজ করেননি। তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন পরিচালনা করছেন। তাদের কথাগুলো অমূলক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন নেয়া হয়েছে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, এ ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, অধ্যাপক জয়নাল আবেদীন, আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া এবং দলীয় অঙ্গসহযোগী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫