Skip to content

আপাতত দলীয় মনোনয়ন, পরে সমন্বয় : ড. কামাল

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সময় স্বল্পতার কারণে এখন জোটগতভাবে মনোনয়ন দেয়া হ”েছ না। আপাতত দলীয়ভাবে মনোনয়ন দেয়া হ”েছ। তবে আসন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

আসন বণ্টন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখর“ল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ড. কামাল হোসেন।

মঙ্গলবার সকালে বেইলি রোডের নিজ বাসায় মির্জা ফখর“লের সঙ্গে একান্ত বৈঠক করেন করেন ড. কামাল। বৈঠক শেষে কামাল হোসেন সাংবাদিকদের কাছে মনোনয়নের বিষয়ে কথা বলেন।

ড. কামাল বলেন, ‘এটা জোটগতভাবে হ”েছ না। আলাদা আলাদা হ”েছ। পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে।’ তিনি আরও বলেন, সময়স্বল্পতার জন্য এখন দলীয়ভাবে হ”েছ। তবে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে।

নির্বাচন কমিশন ছয়টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ঐক্যফ্রন্ট মেনে নি”েছ কি না জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘না মেনে নিলে কী করা যাবে? সংসদ নির্বাচন তো এ কারণে আমরা বাদ দেব না।’

বৈঠক শেষে সাংবাদিকদের জোটের মুখপাত্র মির্জা ফখর“ল ইসলাম আলমগীর বলেন, অসু¯’তার কারণে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন নির্বাচন করবেন না।

ফখর“ল বলেন, আপাতত জোটগতভাবে নয়, দলীয়ভাবে মনোনয়ন জমা দেবেন ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের প্রার্থীরা। পরে আলোচনা সাপেক্ষে জোটের প্রার্থী চূড়ান্ত করে বাকিদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন ফখর“ল। আসন বণ্টন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠক শেষে গণফোরাম নেতা মোস্তফা মোহসিন মন্টু বলেন, জোটের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে। ইশতেহারে দলগুলোর যাতে সামঞ্জস্য থাকে সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ইভিএম নিয়ে এত কথা বলার পরেও কমিশন বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি রাখেনি, এটা দুঃখজনক। কমিশনের একজনের আত্মীয় নির্বাচন করছে, যা সন্দেহের উদ্রেক করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫