কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি । আজ মঙ্গলবার বিকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাছিম কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ সাহাব উদ্দিন আহসান, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আরিফ হোসেন খোকন, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম তুষার, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম আজাদ, মৌচাক ইউপি চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, শ্রীফলতলী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,সূত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বোয়ালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, ঢালজোড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার উজ্জামান, আটাবহ ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ওরফে অলু মোল্লা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা প্রাঙ্গনে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের আগমন ঘটে।
গাজীপুর-১ আসনে দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন আ.ক.ম মোজাম্মেল হক
আপডেট :November 27, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
