কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র পুত্র শাহ্ রিয়াজুল হান্নান। মঙ্গলবার রাতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।
শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের মনোনয়নের খবরে তাঁর নিজ নির্বাচনী এলাকা কাপাসিয়ায় বিএনপি দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খিদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শাহ্ রিয়াজুল হান্নান তাঁর মনোনয়ন ফরম কাপাসিয়ায় সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে জমা দিবেন।
গাজীপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শাহ্ রিয়াজুল হান্নান
আপডেট :November 27, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
