Skip to content

গাজীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর গনসংযোগ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের সমর্থিত প্রার্থী অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু তার নির্বাচনী এলাকায় গনসংযোগ করেছেন।
গতকাল সকালে তিনি গাজীপুর-৩ আসনের বিএনপি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলা ভাওয়াল মির্জাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এ সময় ডা: এস এম রফিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনিত ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের ধানের শীষ মার্কাকে বিজয় করতে মির্জাপুর বাজার এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে ভোট আহবান করেন। ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের ধানের শীষ মার্কা বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট বিজয়ের মাধ্যমে কারামুক্ত করতে নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেন।
গনসংযোগে কালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন সদর উপজেলা ভাইস চেয়্যারম্যান আবু তাহের মুসুল্লি, মির্জাপুর ইউপি বিএনপি আহবায়ক সদস্য আলহাজ্ব আমিনুল হক, চেয়্যারম্যান ফজলুল হক মুসুল্লি, সদর যুবদলের মোঃ রমজান আলীসহ উপজেলার বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫