Skip to content

নতুন বছরে নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক ॥
বিশ্বসঙ্গীতে জনপ্রিয় নাম রিহান্না। গানের পাশাপাশি বিচিত্র ভঙ্গিমায় নাচের জন্য বিশ্বজুড়ে খ্যাতি এ বার্বাডিয়ান পপ তারকা। সর্বশেষ ২০১৬ সালে ‘এন্টি’ নামে তার অষ্টম স্টুডিও অ্যালবাম প্রকাশ পায়।

এরপর চলতি বছর নতুন অ্যালবাম প্রকাশ করার কথা থাকলেও সেটি আর হয়নি। তাই বছরের শেষদিকে তার ইনস্টাগ্রামে এক ভক্ত প্রশ্ন করেন, ‘নতুন অ্যালবাম প্রকাশের তারিখটি কী আমরা জানতে পারি?’। উত্তরে রিহান্না লিখেছেন, ‘২০১৯’।

মূলত মনের মতো কথা খুঁজে পাচ্ছিলেন না বলেই অ্যালবাম প্রকাশে এত দেরি হয়েছে বলে ভক্তদের কাছে কৈফিয়ত দেন এ গায়িকা। পাশাপাশি বিশ্বব্যাপী স্টেজ শোয়ের চাহিদা এত বেশি ছিল যে, এটাও একটা কারণ বলে জানিয়েছেন।

তবে ভক্তদের আর নিরাশ করতে চান না তিনি। এবার মনের মতো গানের কথা খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন রিহান্না। এরই মধ্যে অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন।

তার প্রকাশিত সর্বশেষ স্টুডিও অ্যালবাম ৫৯তম গ্র্যামী অ্যাওয়ার্ডে ‘বেস্ট আরবান কনটেম্পরারি অ্যালবাম’ ও ‘বেস্ট রেকর্ডিং প্যাকেজ’ হিসেবে মনোনয়ন পেয়েছিল। সেরা ১০টি অ্যালবামের মধ্যেও ছিল তার এ অ্যালবাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫